মালিবাগ এলাকায় রিজভীর নেতৃত্বে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ন

মালিবাগ এলাকায় রিজভীর নেতৃত্বে গণসংযোগ

‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে’ রোববার সকালে রাজধানীর মালিবাগ কাঁচা বাজার এলাকায়  লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় তিনি বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।  সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহবান জানান রিজভী।

রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। তিনি বলেন,  দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খুনীদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

এসময়  উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, এ এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি,  ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডাঃ প্রিন্স, ডাঃ মুশফিক, আশরাফুল আসাদ, ফরহাদ, জিয়া হলের যুগ্ম সম্পাদক বাবু, চবি ছাত্রনেতা দিপু, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হৃদয় প্রমুখ।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ন