শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হেরোইন আজিজ র‌্যাবের হাতে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জানুয়ারী, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    হেরোইন আজিজ র‌্যাবের হাতে গ্রেফতার
    হেরোইন আজিজ র‌্যাবের হাতে গ্রেফতার

    রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে চাঞ্চল্যকর সায়মন হত্যাকান্ডের প্রধান আসামী গ্যাস সুমনের মাদক ব্যবসায়ের প্রধান সহযোগী আজিজ ওরফে হেরোইন আজিজ হেরোইন ও আইসসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

    র‌্যাব-১০ সূত্র জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

    এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক রাত ১২ টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার বন্দছাটগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯০ হাজার ৩০০ টাকা  মূল্যের ৩০১ পিস ইয়াবা, তিন লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম হেরোইন এবং দুই লাখ টাকা মূল্যের ৫ গ্রাম আইসসহ সায়মন হত্যাকান্ডের প্রধান আসামী গ্যাস সুমনের মাদক ব্যবসায়ের প্রধান সহযোগী আজিজ ওরফে হেরোইন আজিজ (২৯) কে গেফতার করা হয়। গেফতারকৃত মোঃ আব্দুল আজিজ (২৯) এর পিতা নাম- কুদ্দুস বেপারী, মাতার নাম- শামছুর নাহার, সাং-শুভাঢ্যা উত্তরপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।

    গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার বন্দছাটগাঁও এলাকায় আজিজ ওরফে হেরোইন আজিজ নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী মাদকের কয়েকটি স্পর্ট পরিচালনা করছে এবং সে মাদক সম্রাট গ্যাস সুমনের মাদক ব্যবসায়ের প্রধান সহযোগী হিসেবে কাজ করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত খুনি মোঃ সুমন ওরফে গ্যাস সুমনের একজন মাদক ব্যবসায়ের প্রধান সহযোগী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলার বিভিন্ন এলাকা হতে ইয়াবা, হেরোইন এবং আইসসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এছাড়াও উক্ত আসামীর নামে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।

    গ্রেফতারকৃত আজিজ ওরফে হেরোইন আজিজের বিরুদ্ধে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর