রাজধানীর রামপুরা ও মহাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার দুপুরে রামপুরা থানায় নতুনবাগ বস্তি এলাকায়
এবং বনানী থানায় মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে রিক্সা-ভ্যান চালক, ফুটপাতের দোকানদার ও অসহায় বস্তিবাসীসহ ৫০০ পরিবারের মাঝে এই কম¦ল বিতরণ করা হয়।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মহাখালী এলাকার সমাজসেবক মিজানুর রহমান মিজান, রামপুরা নতুনবাগ বস্তি এলাকায় ইঞ্জিনিয়ার আসিব আকবর, কলেজ ছাত্রদের সামাজিক সংগঠন খুশির ঠিকানার শাহাজালাল সিয়াম, সিহাব উদ্দীন সিহাব
প্রমূখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পর হতে বিগত ৫০ বছর যাবত অসহায় মানষের মাঝে খাদ্য, চিকিৎসা, শিক্ষা উন্নয়ন ও নারীদের ক্ষমতায়াণসহ অসহায় মানুষদের পাশে থেকে সবসময় সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছে। গত ২০২০ ও ২১ সালে করোনাকালে প্রায় ৩৫ হাজার পরিবারকে গণস্বাস্থ্য খাদ্য সহয়তা করেছে। যেকোন দূর্যোগ মহামারীর সময় গণস্বাস্থ্য জনগনের পাশে সাহায্যে নিয়ে এগিয়ে যায়। এ বছরও সারাদেশে ৫ হাজার পরিবারকে সারাদেশে শীত কম্বল উপহার দিয়েছে। এরইমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে যাত্রাবাড়ী থানায় ৬শ‘ পরিবারকে শীত কম্বল উপহার দেন।
তাছাড়া গাজীপুর সিটি করপোরেশন এলাকা, খুলনা, রংপর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, শেরপুর সদর, নালিতাবাড়ী( বিধবা পল্লী), নোয়াখালী ও সাতক্ষীরা কম্বল ভিতরণ করেন।
তিনি আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গত ২০ ডিসেম্বর কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সেময় ডা. জাফরুল্লাহ চৌধুরী “বিত্তশালী ধনীদেরকে গণস্বাস্থ্য ত্রাণ সহতায় সাহায্য করার জন্য এগিয়ে আসার আহবান জানান।