শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ছাত্রছাত্রীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ছাত্রছাত্রীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ

    গাইবান্ধা জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বই উৎসব উপলক্ষে সোমবার নতুন পাঠ্য বই বিতরণের কাজ শুরু হয়েছে। বই উৎসব উপলক্ষে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদ এবং বালক উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদ।  

    উল্লেখ্য; চলতি বছর গাইবান্ধার মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দাখিল ও এবতেদায়ী মাদ্রাসা মিলে ৩ লাখ ৫১ হাজার ২২৫ জন শিক্ষার্থীর জন্য ৩৯ লাখ ৮২ হাজার ২৮৩টি পাঠ্য বই বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার ১৫৫ জন ছাত্রছাত্রীর জন্য ২১ লাখ ৩ হাজার ২৯৩টি বই বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ৬৯ হাজার ২৫৫ জন প্রাক প্রাথমিক শিক্ষার্থীর জন্য অনরূপ সংখ্যক পাঠ্য বই বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ সোমবার থেকে শুরু হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ জানুয়ারী, ২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন