ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গত (মঙ্গলবার) রাত দুইটার দিকে হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
হাবীবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব তাৎক্ষণিক এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
তারা আরও জানান পরিবারের সাথে আলোচনা করে হাবীবুর রহমানের মরদেহ তার প্রিয় প্রাঙ্গণ ডিআরইউতে আজ আনা হবে। এবং জানাযার সময় আলাদাভাবে পরে জানানো হবে।