শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ জানুয়ারী, ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

    গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের সম্মাননা প্রদান এবং সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী আইডি কার্ড, দারিদ্যমুক্ত ক্ষুদ্র ঋণ ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।

    এ উপলক্ষে ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রæব জ্যোতির্ময় গোপ, সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলী, জিইউকের প্রতিনিধি আফতাব হোসেন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানে ৫ জন ঋণ গ্রহীতাদের মধ্যে ১ লাখ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ, সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের ক্রেস্ট প্রদান করা হয়।

    বক্তারা বলেন, সরকার দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা, প্রতিবন্ধী, দু:স্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, অনগ্রসর সম্প্রদায় ও হিজড়া জনগোষ্ঠীর কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ জানুয়ারী, ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন