শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে কীটনাশক পানে অসুস্থ ৫ শিশু শঙ্কামুক্ত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ জানুয়ারী, ২০২৪ ০৭:৫৬ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে কীটনাশক পানে অসুস্থ ৫ শিশু শঙ্কামুক্ত

    গাইবান্ধার পলাশবাড়ীতে কাকতালীয় কৌতূহল বশতঃ কীটনাশক পানে হাসপাতালে ভর্তি অসুস্থ ৫ শিশু এখন শঙ্কামুক্ত। সোমবার বিকেলের দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়ইপাড়া গ্রামে স্পর্শকাতর ঘটনাটি ঘটে।

    হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফসলি জমিতে ব্যবহৃত কীটনাশকের বোতলের মুখে নক দিয়ে বের করা কীটনাশক মুখে দিয়ে শিশুরা অসুস্থ হয়। স্বজনরা এসময় তাদের দ্রæত হাসপাতালে ভর্তি করে। শিশুরা হলেন, ওই গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম (৪) ও জেলালের মেয়ে জাফরিন (৩)।

    স্বজনরা জানায়, একই গ্রামের হামিদুল ইসলাম পোকার আক্রমণ রক্ষায় এদিন সকালে তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ শেষে খালি বোতল নিজ ঘরের বেড়ায় ঝুলিয়ে রাখেন। বিকেলে ওই শিশুরা খেলতে গিয়ে একের পরে এক কৌতুহল বশতঃ বোতলে আটকে থাকা তরল কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। অসুস্থ্ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    হাসপাতালে ভর্তিসহ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও মুহাম্মদ আনিসুর রহমান জানান, কীটনাশক পানে শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল। ওরা এখন শঙ্কামুক্ত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ জানুয়ারী, ২০২৪ ০৭:৫৬ পূর্বাহ্ন