শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুন্সীগঞ্জে নৌকার এক সমর্থককে গুলি করে হত্যা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন

    মুন্সীগঞ্জে নৌকার এক সমর্থককে গুলি করে হত্যা

    মুন্সীগঞ্জ-৩ আসনের ডালিম সরকার (৩৫) নামে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
     
    মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত ডালিম সরকার নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা।

    এদিকে, নৌকা সর্মথকদের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকরা এ হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।


    স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নৌকার ক্যাম্পে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ ঘটনায় ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

    হামলায় আহত সোহেল মিয়া বলেন, ‘আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ভাই শিপন পাটোয়ারীর নেতৃত্ব একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এ সময় আমরা গুলিবিদ্ধ ডালিম সরকারকে বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে আহত করা হয়৷ তাই তাকে হাসপাতালে নিতেও বিলম্ব হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর