শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তঃধর্মীয় সেমিনারে ধর্ম প্রতিমন্ত্রী

    সকল ধর্মই মানুষকে সহিষ্ণুতা আর মানবিকতার শিক্ষা দেয়

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১১ নভেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    সকল ধর্মই মানুষকে সহিষ্ণুতা আর মানবিকতার শিক্ষা দেয়

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কোন ধর্মই হানাহানি ও হিংসার কথা বলেনা। সকল ধর্মই সহিষ্ণুতা আর মানবিকতার শিক্ষা দেয়। কোন ধার্মিক ব্যক্তি অন্য ধর্মের মানুষের অধিকার ক্ষুন্ন করতে পারেনা।

    প্রতিমন্ত্রী  বুধবার (১০ নভেম্বর), সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর "ধর্মীয় সম্প্রীতি ও  সচেতনতা বৃদ্ধিকরণ"  শীর্ষক ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ/সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। 

    প্রতিমন্ত্রী বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের  ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই দেশের প্রতিটি নাগরিককে এ দায়িত্ব পালন করতে হবে।

    প্রতিমন্ত্রী  বলেন,  সংখ্যাগরিষ্ঠ মুসলিম  জনগণের উপর আরও বেশি দায়িত্ব প্রতিবেশী  অন্য ধর্মের মানুষের অধিকার সমুন্নত রাখা। তাদেরকে নিরাপদ রাখার পরিবেশ তৈরি করে দেয়া। একজন মুসলিম হিসেবে আমি  আমাদের পবিত্র  ধর্ম ইসলাম,  পবিত্র ধর্ম গ্রন্থ কোরআনের বাণী এবং  মহানবী সাল্লাল্লাহু সালামের জীবনী থেকে এ শিক্ষাই পাই।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ঐতিহাসিক মদিনা সনদ, বিদায় হজ্জের ভাষণ, মক্কা বিজয়ের ইতিহাস সাক্ষ্য দেয় মহানবী (সা) অন্য ধর্মের অনুসারীদের প্রতি  সদাচরণ করতেন। সকলকে নিয়েই তিনি সমাজ পরিচালনা করেছেন। যে রাজনৈতিক দর্শন  বঙ্গবন্ধু ধারণ করতেন।মুসলমানদেরকে মহানবী (সা) এর জীবন থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা  যুদ্ধের  পরাজিত শক্তি,বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা জড়িত ছিল, দেশজুড়ে বোমা হামলাকারী সেই উগ্র সাম্প্রদায়িক শক্তি আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করছে। তাদের ইন্দনেই দুস্কৃতিকারীরা
    হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, মন্দির/ পুজা মণ্ডপে হামলা চালিয়েছে। এই অপশক্তিকে আগামী দিনে জনপ্রতিনিধি, প্রশাসন, জনগণ  ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

     
    প্রতিমন্ত্রী আরও  বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আমাদের সকলের। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সাংবিধানিক ভিত্তি। অশুভ চক্র যেন কোনভাবেই আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এ বিষয়ে সমাজের সকলকে সজাগ থাকতে হবে।

    ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে  আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনীম হাসান, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াছমিন, ঝালকাঠি আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক মশিউর রহমান, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বেদরাজ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  আলী হায়দার নিজামী, ঝালকাঠি পৌরসভার কাউন্সেলর তরুন কর্মকার, সাধু এন্থনী গীর্জা, রাজবাড়িয়া, নলছিটি এর   সভাপতি মি.লাজারেজ গোমেজ, 
    ঝালকাঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান  সাইফুল্লাহ পনির, বিশিষ্ট ইসলামিক আলোচক ড. আব্দুল মোমেন,  সিরাজী প্রমুখ। 

    সংলাপে ঝালকাঠি জেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের  সরকারি কর্মকর্তাগণ, 
    মুসলিম,  হিন্দু,  খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ,  সাংবাদিক, এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণি - পেশার ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন। 

    পরে প্রতিমন্ত্রী ২টায় কাউখালী  শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম, কাউখালী,  পিরোজপুর পরিদর্শন করেন। 

    এরপর ধর্ম  প্রতিমন্ত্রী বিকেল  ৪.০০ টায় কাউখালী উপজেলার পিজিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে  ইমাম, পুরোহিত, ধর্মীয় ও রাজনৈতিক  নেতৃবৃন্দের উপস্থিতিতে আন্তঃধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১১ নভেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১১ নভেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১১ নভেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১১ নভেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন