শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

৮ জানুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত

গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাংগির আলম রোববার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী এম নিজাম উদ্দীন লস্কর একতারা প্রতীকে পেয়েছেন ৮৬৯।

টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৫৩ হাজার ২৪৭ টি, বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫২৪টি। এই আসনে বাতিল হয়েছে ১ হাজার ৭২৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৮ জানুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৮ জানুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৮ জানুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৮ জানুয়ারী, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন