নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বেসরকারিভাবে নির্বাচিত

জাগো কণ্ঠ ডেস্ক

৮ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বেসরকারিভাবে নির্বাচিত

নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাংগির আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।

নোয়াখালী-৫ আসনে ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১ হাজার ২৩৪ টি, বৈধ ভোট ১ লাখ ৯৬ হাজার ৭৪০টি। এই আসনে বাতিল হয়েছে ৪ হাজার ৪৯৪ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯ দশমিক ৬৯ শতাংশ।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৮ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৮ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৮ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৮ জানুয়ারী, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন