শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১২ জানুয়ারী, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন

    অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

    গাইবান্ধার পলাশবাড়ীতে সেটেলমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ ব্যতিত এবং অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার মাইকিংয়ের প্রতিবাদে এক মানববন্ধন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ভাড়াটিয়ারা।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজার  ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ স্ব-স্ব জমির  মালিক-দোকান মালিক, ব্যবসায়ী ও ভাড়াটিয়ারা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সমবেত হয়। এসময় স্পর্শকাতর ভূমি অধিগ্রহণের বিষয়টির প্রতিবাদে সমবেতরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন আজিজার রহমান মোল্লা, সুরুজ হক লিটন, সুমন মোল্লা, মামুন মিয়া, রেজাউল হক, খায়রুল ইসলাম, মামুন সরকার ও শাকিল মিয়া ছাড়াও ভুক্তভোগী ভূমি মালিকরা।

    আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক উন্নয়নের নামে সেটেলমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ করা হয়নি। উপরন্ত অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার জেলা প্রশাসন মাইকিং করে। এতে ক্ষুব্ধ ভূক্তভোগীদের মাঝে নানা মিশ্রপ্রতিক্রিয়াসহ চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

    ভূক্তভোগী জমির মালিকরা আরও বলেন, অধিগ্রহনের সময় জমির মালিকদের মধ্যে যারা মোটাঅংকের উৎকোচ দিয়েছেন তাদের জমির ক্ষতিপূরণের টাকা দেয়া হচ্ছে। আর যারা উৎকোচ দেয়নি তাদের জমির প্রদেয় অর্থ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম গড়িমসি করছেন। ফলে বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও জমির মালিকরা এদিন মানববন্ধন কর্মসুচী পালন শেষে বিরাজমান সমস্যা নিরসনে এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জানুয়ারী, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন