শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনা শনাক্তের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জানুয়ারী, ২০২২ ১০:১৪ অপরাহ্ন

     করোনা শনাক্তের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে
    ওমিক্রন

    দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৯ হাজার জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৫ দশমিক ১১ শতাংশ। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন।  এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

    গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। গতকাল ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪০৭ জন।

    দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।
    স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৮৮ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৩১ শতাংশ। গতকাল এই হার ছিল ২৬ দশমিক ৩১ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।
    আজ ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং  রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত  কেউ মারা যায়নি।

    স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৪ শতাংশ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর