শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ইজতেমা শুরু

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ইজতেমা শুরু

    গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ইজতেমা মাঠের সকল প্রস্তুতি সম্পূর্ন হয়েছে। মাঠে জমায়েত হয়েছেন তাবলীগ জামাতের মুসল্লিরা।

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) শুরু হয়ে (২০ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী চলবে এ জেলা ইজতেমা।

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমায় জেলার বাসিন্দারাসহ আশপাশের জেলার বহু মুসল্লির সমাগম ঘটবে। আগত মুসল্লিদের সহ ইজতেমা মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা প্রদানে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা জোড়দার করেছে জেলা পুলিশ।

    বুধবার (১৭ জানুয়ারী)  দুপুরে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমা মাঠে উপস্থিত হয়ে মাঠের আইন- শৃঙ্খলা রক্ষা, বিশেষ নিরাপত্তার নিমিত্ত সর্বোচ্চ সতর্কতা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । পরিদর্শনকালে জেলা তাবলীগ জামাতের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

    এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,বেতকাপা ইউপি  চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাসহ গাইবান্ধা জেলা ইজতেমা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ন