রাজধানীর খিলগাঁওয়ে শীতার্তদের মাঝে রিজভীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারী, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

রাজধানীর খিলগাঁওয়ে শীতার্তদের মাঝে রিজভীর শীতবস্ত্র বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে খিলগাঁও আনসার ক্যাম্প থেকে খিদমাহ হাসপাতালের আশপাশের হতদরিদ্র প্রায় পাঁচ শতাধিক শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাড. শিরীন সুলতানা, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডাঃ লোহানী তাজুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ আশফাকুল ইসলাম সরকার (মনু), যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম, কাজী মনজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডাঃ সাব্বির, মিরাজ হোসেন, ডাঃ মুশফিক, ফরহাদ, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, নারায়নগন্জ জেলা যুবদল নেতা ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মিলন ও জাকির-সহ নেতৃবৃন্দ।

 




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১৯ জানুয়ারী, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১৯ জানুয়ারী, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১৯ জানুয়ারী, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন