বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন যারা

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩’ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পাচ্ছেন।

এবছর পুরস্কারের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর এবং সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা এবং মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন এবং আসাদুজ্জামান আসাদ।

এছাড়াও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী এবং সুমনকুমার দাশ এবছর বাংলা একাডেমি সাহিত্যপুরস্কার পাচ্ছেন।




সাতদিনের সেরা খবর

সাফল্য - এর আরো খবর

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন