শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাদুল্লাপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন

    সাদুল্লাপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

    সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মামুনপুর গ্রামের মধু মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) ও একই গ্রামের একরামুল মিয়ার ছেলে রাসু মিয়া (৩০)। এ সময় শুভ মিয়া (২২) নামের অপর এক কারবারি পালিয়ে রক্ষা পায়।

    পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট বন্দরের নায়েবীয়া মাদরাসার গেটস্থ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

    ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন