দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোটগ্রহণ চলছে

জাগো কণ্ঠ ডেস্ক

১১ নভেম্বর, ২০২১ ০৯:৪৩ পূর্বাহ্ন

 দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপির ভোটগ্রহণ চলছে

সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) চলছে। এই ধাপে ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
 

এর আগে ইসি দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করেছিল। কিন্তু পরে ঘোষিত তফসিলের তালিকা থেকে একটি ইউপি বাদ দেওয়া হয়। স্থগিত করা হয় সাতটি ইউপির ভোট। এ ছাড়া সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচ ইউপিতে ভোটের প্রয়োজন পড়ছে না।
 
তথ্যমতে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
 
সূত্রমতে, এই ধাপের ইউপিতে মোট ভোটকেন্দ্র ৮ হাজার ৪৯২টি। মোট ভোটার এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন এবং নারী ভোটার ৮১ লাখ ৮৯  হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন প্রার্থী রয়েছেন। তিন পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজার ২১৮ জন প্রার্থী।
 
ভোটগ্রহণ উপলক্ষে প্রতিটি কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এ ছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ নভেম্বর, ২০২১ ০৯:৪৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ নভেম্বর, ২০২১ ০৯:৪৩ পূর্বাহ্ন