শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনায় আক্রান্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জানুয়ারী, ২০২২ ১০:৩৪ অপরাহ্ন

     করোনায় আক্রান্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ
    করোনা

    দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। এই সময়ে করোনায় মারা গেছেন ১২ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ১২ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশ।

    আজ  শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ ১২ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।
    স্
    বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন। গতকাল ৪১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১০ হাজার ৮৮৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।

    অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৯৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ২৯৬ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ। গতকাল এই হার ছিল ২৮ দশমিক ০৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।

    আজ ঢাকা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রাজশাহী ও বরিশাল বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

    স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ৪৫ শতাংশ।




    জাতীয় - এর আরো খবর