শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ব ইজতেমা ময়দান দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    বিশ্ব ইজতেমা ময়দান দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে হস্তান্তর

    বিশ্ব ইজতেমা ময়দান মঙ্গলবার দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে হস্তান্তর করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এর আগে বিকেলে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি জেলা প্রশাসকের কাছে ময়দান হস্তান্তর করেন। তিনি দ্বিতীয় পর্বের আয়োজক কমিটিকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেন। বুঝে পেয়ে কিছু-কিছু মুসল্লি ময়দানে প্রবেশ করেন এবং প্রস্তুতি কাজ শুরু করেন।

    এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান, প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন এবং দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ জিম্মাদার প্রকৌশলী খান মোহাম্মদ মুহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, হারুনুর রশিদ, মো. সায়েম, হাজী মনির প্রমুখ।

    এ সময় জেলা প্রশাসক বলেন, মঙ্গলবারের মধ্যে ইজতেমা ময়দান প্রথম পক্ষ থেকে বুঝে নিয়ে দ্বিতীয়পক্ষের কাছে হস্তান্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। দ্বিতীয়পক্ষের ইজতেমা আয়োজনের জন্য যেসব সার্বিক সহযোগিতা দরকার যেমন- জনস্বাস্থ্য, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ, এলজিইডি, ফায়ার সার্ভিস, ডেসকো, তিতাস গ্যাসসহ যা যা দরকার তাদের জন্যও সেসব কিছু বলবৎ রয়েছে। এগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। সবকিছু অক্ষত আছে। প্রথমপর্বের মুসল্লিদের জন্য ময়দানে যে ধরনের সুযোগ সুবিধা ছিল, দ্বিতীয়পর্বেও সেসব সুবিধাদি রাখা হয়েছে।

    এর আগে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম মাঠে আয়োজিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ইজতেমা ময়দানে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

    আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন