তিন মাস পর কারামুক্ত বিএনপি নেতা আমিনুল 

নিজস্ব প্রতিবেদক

৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন

তিন মাস পর কারামুক্ত বিএনপি নেতা আমিনুল 

দীর্ঘ তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন তার বড় ভাই মঈনুল হক।

তিনি জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

জানা গেছে, গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২ টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। 

এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে এসময়ে।

মঈনুল হক তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন, সুস্থ হয়ে আবারো রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৪১ অপরাহ্ন