শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে গ্রামীণ সড়ক ও খালের ওপর ৮টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

    আঃ খালেক মন্ডল, গাইবান্ধা

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে গ্রামীণ সড়ক ও খালের ওপর ৮টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ সড়ক ও খালের ওপর ৮টি ব্রীজ র্নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ২ কোটি ৩২ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে দুুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে কাজগুলো সম্পন্ন হবে।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।  

    উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলা হরিরামপুর ইউপি’র হাজির বাজার সড়কে, ঘরপুড়ি বাজারে, নাকাই ইউপির শিমুলতলী সড়কে, ডুমুরগাছা কদমতলী খালের উপর, মেঘারচর রাাস্তায়, খুকশিয়া সড়কে ও দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী চরপাড়া, বগুলাগাড়ী তালুুকদারবাড়ী খালের ওপর এই ব্রীজ গুলির র্নির্মাণ কাজ শুরু হবে। 

    এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুুয়েল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হান্নান আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, নাকাই ইউপি চেয়ারম্যান খ,ম, সাজু, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, হরিরামপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৭ অপরাহ্ন