শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা গ্রেফতার

    গাইবান্ধায় সাদুল্লাপুরে শরিফুল ইসলাম (৩৮) নামের ডলার চক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

    শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম একই উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। 

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলার নিজামুল হক নামের এক ব্যক্তি শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ৩ মাস আগে মোবাইল ফোনে প্রতারক শরিফুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। পরে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে নিজামুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় শরিফুল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার নিজ বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ  ৫ লাখ ৫০ হাজার টাকা ও কথিত আমেরিকান ১ ডলার সাদৃশ্য মূল্যবান নোট, ১টি মোটর সাইকেল, ১টি ইজিবাইক, ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন