শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

    বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।

    প্রতিমন্ত্রী রোববার সংসদে জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান। 
    তিনি বলেন, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ আর কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এ ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে। এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবি’র মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ ৫ ধরণের পণ্য সরবরাহ করবে। এতেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে। 

    সরকারি দলের অপর সদস্য আনোয়ার হোসেন খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে (১ জালাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত) ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন