শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্টভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন

    বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্টভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট

    বিশ্বখ্যাত পোশাকের ক্রেতা কোম্পানি ‘ওয়ালমার্ট’ বাংলাদেশের সাথে আরও ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি’র সাথে তাঁর গুলশানস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট (Andrea Albright) এ কথা জানান। এ সময় ওয়ালমার্টের Global Government affairs and business Diplomacy এর ভাইস প্রেসিডেন্ট পল ডাইক (Paul Dyck) সহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি জানান, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে দ্রুততার সাথে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পোশাক শিল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটে সৃষ্ট অধিকতর স্থিতিশীলতা ও ক্রমাগত উন্নয়নের প্রেক্ষিতে বাংলাদেশে তাদের ব্যবসায়ীক পরিধি বাড়ানোরও ইচ্ছা পোষণ করেছে। 
    উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, প্রাকৃতিক তন্তুর পাশাপাশি মনুষ্য সৃষ্ট ফাইবার কেন্দ্রিক পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সাথে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানালে তারা এ ব্যাপারে একত্রে কাজ করার আগ্রহের কথা জানান। 

    মতবিনিময় সভায় সালমান এফ রহমান এমপি জানান, দেশের সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের পোশাক কারখানার অনেকগুলোই বিশ্বের সর্বোচ্চ মানদন্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কম্প্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতা-প্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উপদেষ্টা সালমান এফ রহমান। 

    ওয়ালমার্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট Andrea Albright) বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাকের সুনাম রয়েছে। ওয়ালমার্ট দীর্ঘদিন যাবৎ এ দেশের পোশাক আমদানির সাথে জড়িত। করোনা মহামারীকালীন ক্রয়াদেশ কিছুটা কমলেও আশাকরি এখন সেটা বাড়বে। 




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ন