শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন

    গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্য নির্বাহী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পৌরসভার কর আদায় শাখায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের আহবায়ক ও পৌর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক।  সভার শুরুতে সকল ভাষা শহীদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণদের মৃত্যুতে প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

    সভায় বক্তব্য দেন পৌর নিবাহী কর্মকর্তা মো. আব্দুল হানিফ সরদার, সহকারী প্রকৌশলী আ.ন.ম. আসাদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, জেলা পৌরকর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসিয়েশনের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, আব্দুল আহাদ বাবু, অমিতাভ চক্রবর্তী, মো. নূর হোসেন, মিজানুর রহমান, মধু মিয়া, হাফিজুর রহমান হিরু, যুধিষ্ঠির চন্দ্র সরকার, লুৎফর রহমান ও ফয়সাল আহমেদ প্রমুখ। বক্তারা পৌর কর্মচারীদের ঐক্য, দাবী দাওয়া পূরণের লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। 

    পরে আগামী ৩ (তিন) বছরের জন্য একটি সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। 

    মো. আবদুল আহাদ বাবুকে সভাপতি এবং মো. নূর হোসেন সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধক্ষ্য হাফিজুর রহমান হিরু, সদস্য মো. লুৎফর রহমান, মো. ফয়সাল আহমেদ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন