বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়িকা নিজেই এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন। এই অভিনেত্রী আজ তার পোস্টে লেখেন, ‘কভিড পজিটিভ’। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজিও জুড়ে দিয়েছেন।
জানা গেছে, গত সপ্তাহে করোনা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। আজ শনিবার রিপোর্ট
হাতে এসেছে করোনা পজিটিভ।
নায়িকা জানান, আপাতত তিনি নিজগৃহেই বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চলছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।