শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জানুয়ারী, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা
    ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা

    রাজধানীতে ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ শিল্পের উন্নয়ন ও অগ্রগতির কর্মপন্থা নির্ধারণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

    সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডীন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ক্লিনিক্যাল ফার্মেসী অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

    এ সময় হামদর্দ বাংলাদেশের পক্ষে মতামত তুলে ধরেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী হাকীম মো. জামাল উদ্দিন রাসেল, মানব সম্পদ উন্নয়নের পরিচালক ডা. হাকীম নার্গিস মার্জান, উৎপাদনের পরিচালক মোহাম্মদ বশির আহম্মেদ, বিপণনের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আমিরুল মোমেনীন মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

     
    সভায় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘ইউনানী আয়ুর্বেদিক ওষুধ শিল্প নিয়ে নতুন নতুন গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ এগিয়ে এলে চিকিৎসা খাতে যুগান্তকারী বিপ্লব করা সম্ভব হবে।’

    হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ফার্মেসী অনুষদের ডীন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘হামদর্দের অসাধারণ সফলতাকে সামনে রেখে ইউনানী আয়ুর্বেদিক সেক্টরকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করা এখন সময়ের অপরিহার্য দাবি।’

    সভায় হামদর্দ বাংলাদেশের সঙ্গে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত একটি এমওইউ বা সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

    এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান ও তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী।




    জাতীয় - এর আরো খবর