শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

    যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় এবং বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জের সর্বত্র পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও মহান শহীদ দিবস। 

    বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম বার)। পর্যায়ক্রমে প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে বীর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও জেলা বিএনপি সভাপতি শিল্পপতি আফরোজা খান রিতার নেতৃত্বে বিএনপি ও এর সকল অঙ্গ- সহযোগী সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। এর আগে আফরোজা খান রিতার নেতৃত্বে সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা  (প্রভাত ফেরী) বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    এছাড়া ৫২'র ভাষা আন্দোলনে প্রথম আত্মহতি দানকারী শহীদ রফিকসহ জানা-অজানা সকল শহীদদের স্মরণে নাচ-গান, আলোচনা সভা ও আলপনা উৎসবে আয়োজন করে ঐতিহ্যবাহী উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জে জেলা শাখা। 
    শহীদ রফিকের গ্রামের বাড়ি সিংগাইর উপজেলার পারিলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। 

    জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতিচারণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ন