শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর 

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর 

    ব্যবসায়ীদের পবিত্র রমজান মাসে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  তিনি বলেন, ' ভোক্তা অধিকার সমিতির প্রতিনিধি ছাড়া কোন অভিযান পরিচালনা করবে না। সরকার রমজান মাসে পণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করে যাচ্ছে। 

    বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর  মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন। 

     
    বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সাধারণ মানুষ যেনো ন্যায্যমূল্যে পণ্য পান। কোনো মিল কিংবা পণ্য আমদানিকারক ইচ্ছাকৃতভাবে পণ্য সরবরাহ না করলে আইনী ব্যবস্থা নেয়া হবে। অসাধু ব্যবসায়ীদের কারণে যেনো অন্যদের কষ্ট না হয়। ' 

    এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোলায়মান সেলিম (ঢাকা-৭), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশিরউদ্দিন,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলাসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ।

    মতবিনিময়কালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসা সংক্রান্ত সমস্যা তুলে ধরলে বাণিজ্য প্রতিমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানশেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মৌলভীবাজারে সরেজমিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন