শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জমে উঠেছে বাণিজ্য মেলা

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জানুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

    জমে উঠেছে বাণিজ্য মেলা
    জমে উঠেছে বাণিজ্য মেলা

    শেষ দিকে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিশেষ করে টুটির দিনগুলোতে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ শনিবার বাণিজ্য মেলায় ব্যাপক ভিড় ছিল। তবে মেলা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে।

    এদিকে বাণিজ্য মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে চলছে ছাড়ের ছড়াছড়ি। মাসব্যাপী মেলায় শেষ সপ্তাহে গৃহস্থালী পণ্য, শিশুদের খেলনা, নারীদের গহনা, নারী-পুরুষের পোশাক এবং খাবার-দাবারসহ সব ধরনের পণ্যে বিশেষ ছাড় দিয়েছে স্টলগুলো। আর এই সুযোগে নিজেদের পছন্দ মতো প্রয়োজনীয় সব ধরনের পণ্য কোনো রকম দরদাম ছাড়াই কিনছেন ক্রেতারা।

    মেলা ঘুরে দেখা গেছে, গৃহস্থালী পণ্যে ছাড়ের প্রতিযোগিতা সবচেয়ে বেশি। গৃহস্থালী পণ্যে প্রাণ আরএফএল-এ ১০ শতাংশ থেকে কিছু পণ্যে ৫০ শতাংশ ছাড় দিয়েছে। একই অবস্থা বেঙ্গল প্লাস্টিকের স্টলেও। এখানে বিভিন্ন পণ্যে ২০-৩০ শতাংশ বিশেষ ছাড় দেয়া হয়েছে।

    খুচরা স্টলগুলোর মধ্যে মিয়াকু তাদের স্টলে একটি পণ্য কিনলে ১০টি ফ্রি’র অফার দিয়েছে। অর্থাৎ একটি ২১ হাজার ৫০০ টাকার ওভেন কিনলে টিভি, হটপট, রুটি মেকারসহ ১০টি পণ্য ফ্রি দিচ্ছে তারা। প্রায় একই ধরনের পণ্য ১০টি ফ্রি দেয়া হচ্ছে একটি ২২ হাজার টাকা দামের ইলেক্ট্রিক চুলা কিনলে। যারা মেলায় এই অফারটি গ্রহণ করবে তাদের বাসায় গিয়ে চুলাসহ সব ধরনের পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে মেলার উত্তর দিকে অবস্থিত এ প্রতিষ্ঠান। এ ছাড়াও শরীফ মেলামাইন, শাইনপুকুর সিরামিকসহ সবধরনের স্টলগুলোতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২২ জানুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২২ জানুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২২ জানুয়ারী, ২০২২ ১১:৪২ অপরাহ্ন