সিংগাইরে বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

সিংগাইরে বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

ধলেশ্বরী নদী ও সরকারি রাস্তা ব্যবহার করে অবৈধভাবে বালু ব্যবসা করার অপরাধে সিংগাইরে ইয়াসিন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সে সিংগাইর উপজেলার জামিরতা ইউনিয়নের খোলাস্বর গ্রামের আব্দুল মালেকের পুত্র। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিন্নিডাংগি এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার জামিরতা ইউনিয়নের খোলাস্বর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো: ইয়াসিন মিয়া (৩৫) দীর্ঘদিন যাবত সরকারি রাস্তা ও ধলেশ্বরী  নদী ব্যবহার করে অবৈধভাবে বালু ব্যবসা করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে বিন্না ডাংগি এলাকায় অভিযান চালানো হয়।  

সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম খান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিন্নাডাংগি এলাকার সরকারি রাস্তা ও ধলেশ্বরী নদী ব্যবহার করে বালু ব্যবসা করার অপরাধে ইয়াসিন নামক এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন