এবার বিয়ের সাজে নতুন আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। শনিবার রাতে ঘরোয়াভাবে আয়োজিত পরীমনি ও শরিফুল রাজের বিয়ের সাজের নানা ঢংয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক ও গণমাধ্যমে। এর আগেরদিন একইভাবে আয়োজন করা হয়েছিল পরীমনি ও শরিফুল রাজের গায়ে হলুদের অনুষ্ঠানের। সে ছবিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন পরীমনি।

শনিবার বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি, ডি এ তায়েব ও রাজপরীর পরিবারের কাছের মানুষজন।
এর আগে গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল তাদের বিয়ের খবরটি প্রকাশ করেছিলেন। একইসঙ্গে জানিয়েছিলেন তারা সন্তানের বাবা-মা হতে চলেছেন।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম 'গুনিন'-এ অভিনয় করতে গিয়ে তাদের প্রেম। তারপর বিয়ে করেন পরী-রাজ। গত বছরের ১৭ অক্টোবর তাদের বিয়ে হয়।
এতদিন পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে পরীমনির স্বামী অভিনেতা শরীফুল রাজ বলেন, 'খন আমরা বিয়ে করি তখন দুই পরিবারের অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে। বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে বলতে গেল সেই পরিকল্পনার বাস্তাবায়ন হচ্ছে। যখন বিয়ে হয় তখন আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি। রাজপরীর বিয়ের ছবির জন্যই এই আয়োজন।
এর আগেরদিন গায়ে হলুদের আয়োজন সম্পর্কে পরীমনি গণমাধ্যমকে বলেছেন, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। তাই এবার আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-কনে সাজতে হচ্ছে। শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি। আজ বিয়ে।

সূত্রমতে, চিত্রনায়িকা পরীমনির চতুর্থ স্বামী শরীফুল রাজ। এর আগে তিনি সৌরভ কবির, তামিম হাসান ও কামরুজ্জামানকে বিয়ে করেছিলেন। তবে ঢাকাই সিনেমার এই নায়িকা অতীত ভুলে আগামীর সম্ভাবনার দিকে যেতে সবার দোয়া চেয়েছেন।