শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  ছাত্রদলের নতুন কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২৪ ০৯:২৮ অপরাহ্ন

     ছাত্রদলের নতুন কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

    ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
    নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব—কে সভাপতি এবং নাসির উদ্দীন নাসির—কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ—সভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মোহাঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ—সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

    জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ^বিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

    নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস—কে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপন—কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—মাসুম বিল্লাহ, সিনিয়র সহ—সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহ—সভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।




    রাজনীতি - এর আরো খবর