শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বালাসী-বাহাদুরাবাদ রুটে টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ মার্চ, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন

    বালাসী-বাহাদুরাবাদ রুটে টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

    ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে শনিবার (২ মার্চ) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, গাইবান্ধা এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আশরাফ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমিনুল ইসলাম গোলাপ, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী, মো. ইলিয়াস হোসেন, আতোয়ার রহমান, তাজুল ইসলাম বকুল, হাফিজার রহমান, রেজাইউল করিম, অ্যাড. ফরহাদ হোসেন, অ্যাড.  ইমরান, অ্যাড. সালমান মাহমুদ নয়ন, মিজানুর রাহমান মাষ্টার, আব্দুল হালিম, নাদিম হোসেন, মো. ফরহাদ মিয়া ও জিন্নু মিয়া প্রমুখ। সাধারণ সভাটি পরিচালনা করেন কমিটির সাধারণ স¤পাদক জে এইচ মুজকুরি অনু।     

    বক্তারা বলেন, জামালপুর জেলার সহিত গাইবান্ধা জেলার মধ্যে সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ ব্যবস্থা একমাত্র টানেল নির্মাণের মাধ্যমেই সম্ভব। টানেল নির্মাণের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে জেলায় শিল্প কলকারখানা ও কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। টানেল নির্মাণকালে নদী শাসনের মাধ্যমে চরা লের ব্যাপক অনাবাদি জমি কৃষি জমিতে পরিণত হবে। বন্যার হাত থেকে এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। 

    বক্তারা আরো বলেন, রংপুর বিভাগের ৮টি জেলা লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা, কুড়িগ্রাম, প গড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট সহ জামালপুর জেলার টানেল নির্মাণের মাধ্যমে হিলি স্থহলবন্দর, সোনাহাট স্থল বন্দর, চিলাহাট স্থল বন্দর, সিলেট ও চট্টগ্রাম জেলার মত সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে ও পণ্য পরিবহন খরচ কম হবে। গাইবান্ধা জেলা উত্তরা লের জেলাগুলির মধ্যে গেট ওয়ে শহরে পরিণত হবে। টানেল নির্মাণের মাধ্যমে উত্তরা লের শিল্প ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্ভব হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর