শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাঁচ দিন মুলতবির পর আজ সংসদ বসছে

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৫৫ পূর্বাহ্ন

     পাঁচ দিন মুলতবির পর আজ সংসদ বসছে
    পাঁচ দিন মুলতবির পর আজ সংসদ বসছে

    পাঁচ দিন মুলতবির পর সংসদের ১৬তম ও চলতি বছরের প্রথম অধিবেশন আজ সকাল ১১টায় আবার বসছে। গত ১৬ জানুয়ারি এ অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। ১৭ জানুয়ারি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য সামসুল হক টুকু।

    ওই দিন ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। প্রথম দিন ২ জন প্রতিমন্ত্রীসহ বেশ ক’জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। দিনের আলোচনা শেষে স্পিকার ২৩ জানুয়ারি রোববার সকাল ১১টায় পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। মুলতবির পর কাল যথারীতি অধিবেশন আবার বসছে।




    জাতীয় - এর আরো খবর