শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু

    গাইবান্ধা প্রতিনিধি

    ৬ মার্চ, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 


    নিহত আসফিয়া গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের মেয়ে।


    প্রত্যক্ষদর্শীরা জানান, আসফিয়া তার এক আত্মীয়র বাড়ি যাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাকুড়িভিটা নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। 


    গোবিন্দগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর