শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোমবার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবলে অফিস

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জানুয়ারী, ২০২২ ১১:১৩ অপরাহ্ন

     সোমবার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবলে অফিস
    মন্ত্রিপরিষদ বিভাগ

    করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল নিয়ে আগামীকাল রোববার থেকে অফিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে, ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

    আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন সুপ্রিম কোর্ট।
    ব্যাংক বিমা, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে আদেশে বলা হয়েছে।




    জাতীয় - এর আরো খবর