শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লিটল ম্যাগাজিন 'মানুষ' এর ১০ বছর পূর্তি 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১০ মার্চ, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন

    লিটল ম্যাগাজিন 'মানুষ' এর ১০ বছর পূর্তি 

    জনপ্রিয় লিটল ম্যাগাজিন 'মানুষ' এর ১০ বছর পূর্তি উপলক্ষে মানিকগঞ্জের বানিয়াজুরিতে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৯ মার্চ) ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ মিলনাযতনে দিনব্যাপী   এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অসাম্প্রদায়িক প্রগতির সমাজ গড়ার ডাক দেওয়া হয়। 

    "বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চা করি, মানবতার গান করি" এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কবি সাহিত্যিক সম্মেলনে অসম সমাজ ব্যবস্থা গড়ার প্রয়াসে  মানুষ এর ভূমিকা এবং অগণিত পাঠকের মতামতের উপর গুরুত্ব আরোপ করা হয়। 

    মানুষ এর প্রকাশক অলক সরকার এর সভাপতিত্বে ও সম্পাদক কবি শফিক সেলিম ও কবি রফিক নূর এর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন মানিকগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম।

    'মানুষ' মানিকগঞ্জ সংখ্যার 'মোড়ক উম্মোচন' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাহিত্য পাঠ করেন কবি মোহন রায়হান, কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, সরদার ফারুক কথাসাহিত্যিক ঝর্না রহমান, কবি অধ্যাপক সন্তোষ ঢালী, আসাদ আহমেদ, কথাসাহিত্যিক আয়ুউব মোহাম্মদ, অধ্যাপক অজয় রায়, কমরেড দুলাল বিশ্বাস, উন্নয়নকর্মী ও উত্তরন সভাপতি বিমল চন্দ্র রায়,  মো. নজরুল ইসলাম। 

    এছাড়াও বিভিন্ন সেশনে কবিতা পাঠ করেন কবি সাওন সগির সাগর, মইন হাসান, পারভেজ বাবুল, শিপ্রা সরকার, কল্পনা সুলতানা,  তানিয়া আফরোজ, কবি আতোয়ার রহমান, মনজুর হোসাইন মন্টু, দেলোয়ার হোসেন, মামুন মানিক, জাকির হোসেন, নিরব সরকার প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ মার্চ, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন