শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টিসিবি ও প্রোডিন্টোর্গ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর 

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২৪ ০১:৩২ অপরাহ্ন

    টিসিবি ও প্রোডিন্টোর্গ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর 

    বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি বলেছেন, 'রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতীম রাষ্ট্র। রাশিয়ার সাথে সমঝোতা স্বারক খাদ্য নিরাপত্তায় সহযোগিতা হবে। শুধু রাশিয়াই নয়, ভারত, মিয়ানমারের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে চুক্তি প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় দেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার ও  সম্প্রসারণে  কাজ করছে। 

    রোববার (১০ মার্চ) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন JSC Foreign Economic Corporation 'Prodintorg' এর মধ্যে একটি Memorandum of Understanding (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি এসব কথা বলেন। 

    এসময় ঢাকাস্থ রুশ ফেডারেশনের মান্যবর রাষ্ট্রদূত Alexander Mantysky, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে JSC Foreign Economic Corporation 'Prodintorg'  এর General Director Mr Andrey Golovanov  এবং বাংলাদেশের পক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান, পিএসসি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। 

    উল্লেখ্য, ঢাকাস্থ রুশ ফেডারেশনের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২২ জুন ২০২৩ তারিখে প্রেরিত একটি নোট ভারবালের মাধ্যমে জানান যে, রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কোম্পানি JSC Foreign Economic Corporation 'Prodintorg'  বাংলাদেশ G2G ভিত্তিতে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন- হলুদ মটর, ছোলা, মসুর ডাল, সূর্যমুখী তেল ইত্যাদি সরবরাহের আগ্রহ ব্যক্ত করে। TCB এবং Prodintorg উক্ত পণ্য সরবরাহের একটি MoU স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করেন। যেহেতু MoU কোন চুক্তি নয় পণ্য সরবরাহের ক্ষেত্রে Expression of Will সুতরাং MoU স্বাক্ষরিত হলে পরবর্তীতে পণ্য সরবরাহের ভিত্তি হিসেবে বিবেচিত হবে। 


     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর