শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

    গাইবান্ধায় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

    স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ায় ক্যানভাস আর্ট স্কুলে সোমবার দুপুরে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন সংস্থার সভাপতি প্রকৌশলী ফরমান আলী। এসময় সংস্থার সাধারণ স¤পাদক প্রকৌশলী রোকনউদ্দৌলা রোকন, প্রকৌশলী সহ-সভাপতি সোহরাব আলী, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ প্রকৌশলী চমক কুমার সরকার, দপ্তর স¤পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, বিদ্যালয়ের পরিচালক শেখ মাজেদুল আবেদিন, সহকারি শিক্ষক রুবা খাতুন ও  মনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

    প্রতিযোগিতা শুরুতে সংস্থার সভাপতি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন। ওরা হতে চায় আগামী দিনের গাইবান্ধা ও তথা দেশ গড়ার কারিগর। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে গাইবান্ধাসহ বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো বেশি পরিচিত করে তুলবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ মার্চ, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন