শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে সময় টিভির পরিচয়দানকারী ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৫ মার্চ, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে সময় টিভির পরিচয়দানকারী ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

    রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সময় টিভির সাংবাদিক পরিচয়ে প্রতারনা ও চাঁদাবাজি করায় ভুয়া সাংবাদিক মোঃ নাজমুল হাসান মিন্টু (২৪)  নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান। 

    তিনি বলেন, সময় টিভির রাজবাড়ী প্রতিনিধির মোঃ আশিকুর রহমানের পরিচয় দিয়ে একজন ভুয়া সাংবাদিক বিভিন্ন সময়ে মিথ্যা সংবাদ প্রচারের ভয় দেখিয়ে জনসাধারনের নিকট থেকে প্রতারনার মাধ্যমে টাকা আদায় করে, বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে লোকজনকে অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করা সহ চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে রাজবাড়ী থানা পুলিশ ভূয়া সাংবাদিক সম্পর্কে নজরদারী চালায়। রাজবাড়ী থানা পুলিশ নজরদারী চালিয়ে ভূয়া সাংবাদিক মোঃ নাজমুল হাসান মিন্টুকে গত  বুধবার দুপুর আড়াই টার সময় রাজবাড়ী থানার আনছার ক্যাম্প মোড় থেকে আটক করে। পরে ভুয়া সাংবাদিককে ব্যপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার যে, সময় টিভির রাজবাড়ী প্রতিনিধির মোঃ আশিকুর রহমানের পরিচয় সহ বিভিন্ন সাংবাদিকের পরিচয় দিয়ে ভূয়া সাংবাদিক হিসাবে সে বিভিন্ন সময় মিথ্যা সংবাদ প্রচার করার ভয়ভীতি দেখিয়ে প্রতারনা করে টাকা আদায় করেছে। 

    তিনি বলেন, ভূয়া সাংবাদিক মোঃ নাজমুল হাসান মিন্টুর নিকট থেকে সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মোঃ আশিকুর রহমানের পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি কার্ড ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পরে ভুয়া সাংবাদিক পরিচয়ে আইডি কার্ড ও ভিজিটিং কার্ড নিয়ে প্রেসক্লাবে খোঁজ নিয়ে জানা যায় সে, রাজবাড়ী প্রেস ক্লাবের সদস্য নয়, এবং সময় টেলিভিশনের সাংবাদিক নয়। 

    তিনি আরও বলেন, এ বিষয়ে রাজবাড়ী শহরের হোটেল সমবায় আবাসিকের ম্যানেজার জগদীশ চন্দ্র দাস বাদী হয়ে বুধবার রাজবাড়ী সদর থানায় সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদাদাবী, ভয়ভীতি প্রদর্শন ও হোটেল একাধারে দীর্ঘদিন থাকার পরও টাকা না দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ মার্চ, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন