শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাছ-মাংসসহ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দিল সরকার

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মার্চ, ২০২৪ ১২:০৩ অপরাহ্ন

    মাছ-মাংসসহ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দিল  সরকার

    সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে মাছ-মাংসসহ ২৯টি কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে।

    শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারা অনুযায়ী কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮.৫৭ টাকা ও খুচরা মূল্য ১৬৫.৪১ টাকা। মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫.৩০ টাকা ও খুচরা মূল্য ১৬৬.৪১ টাকা, ছোলার (আমদানিকৃত) পাইকারি বাজার মূল্য ৯৩.৫০ টাকা ও খুচরা মূল্য ৯৮.৩০ টাকা, মসুর ডাল (উন্নত) পাইকারি বাজার মূল্য ১২৫.৩৫ টাকা ও খুচরা ১৩০.৫০, মসুর ডাল (মোটা) পাইকারি বাজার মূল্য ১০০.২০ টাকা ও খুচরা মূল্য ১০৫.৫০ টাকা, খেসারি ডাল পাইকারি বাজার মূল্য ৮৩.৮৩ টাকা ও খুচরা মূল্য ৯২.৬১ টাকা।

    এ ছাড়া পাংগাস (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ১৫৩.৩৫ টাকা ও খুচরা মূল্য ১৮০.৮৭ টাকা, কাতল (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ৩০৩.০৯ টাকা ও খুচরা মূল্য ৩৫৩.৫৯ টাকা। গরুর মাংস কেজি পাইকারি বাজার মূল্য ৬৩১.৬৯ টাকা ও খুচরা মূল্য ৬৬৪.৩৯ টাকা, ছাগলের মাংস পাইকারি বাজার মূল্য ৯৫২.৫৮ টাকা ও খুচরা মূল্য ১০০৩.৫৬ টাকা, বয়লার মুরগি পাইকারি বাজার মূল্য ১৬২.৬৯ টাকা ও খুচরা মূল্য ১৭৫.৩০ টাকা, সোনালি মুরগি পাইকারি বাজার মূল্য ২৫৬.১০ টাকা ও খুচরা মূল্য ২৬২ টাকা। ডিম (পিস) পাইকারি বাজার মূল্য ৯.৬১ টাকা ও খুচরা মূল্য ১০.৪৯ টাকা।
    দেশি পেঁয়াজ কেজি পাইকারি বাজার মূল্য ৫৩.২০ টাকা ও খুচরা মূল্য ৬৫.৪০ টাকা, দেশি রসুন কেজি পাইকারি বাজার মূল্য ৯৪.৬১ টাকা ও খুচরা মূল্য ১২০.৮১ টাকা, আদা আমদানিকৃত পাইকারি বাজার মূল্য ১২০.২৫ টাকা ও খুচরা মূল্য ১৮০.২০ টাকা। শুকনো মরিচ কেজি পাইকারি বাজার মূল্য ২৫৩.২৬ টাকা ও খুচরা মূল্য ৩২৭.৩৪ টাকা, কাঁচামরিচ কেজি পাইকারি বাজার মূল্য ৪৫.৪০ টাকা ও খুচরা মূল্য ৬০.২০ টাকা।

    বাঁধাকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৩.৪৫ টাকা ও খুচরা মূল্য ২৮.৩০ টাকা, ফুলকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৪.৫০ টাকা ও খুচরা মূল্য ২৯.৬০ টাকা, বেগুন কেজি পাইকারি বাজার মূল্য ৩৮.২৫ টাকা ও খুচরা মূল্য ৪৯.৭৫ টাকা, সিম কেজি পাইকারি বাজার মূল্য ৪০.৮২ টাকা ও খুচরা মূল্য ৪৮ টাকা, আলু কেজি পাইকারি বাজার মূল্য ২৩.৩০ টাকা ও খুচরা মূল্য ২৮.৫৫ টাকা, টমোটো কেজি পাইকারি বাজার মূল্য ৩০.২০ টাকা ও খুচরা মূল্য ৪০.২০ টাকা, মিষ্টি কুমড়া কেজি পাইকারি বাজার মূল্য ১৬.৪৫ টাকা ও খুচরা মূল্য ২৩.৩৮ টাকা, খেঁজুর জাহিদি পাইকারি বাজার মূল্য ১৫৫.৫৩ টাকা ও খুচরা মূল্য ১৮৫.০৭ টাকা, মোটা চিড়া পাইকারি বাজার মূল্য ৫২.৭৫ টাকা ও খুচরা মূল্য ৬০ টাকা, সাগর কলা হালি পাইকারি বাজার মূল্য ২২.৬০ টাকা ও খুচরা মূল্য ২৯.৭৮ টাকা ও বেসন পাইকারি বাজার মূল্য ৯৯.০২ টাকা ও খুচরা মূল্য ১২১.৩০ টাকা।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর