শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৬ মার্চ, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ন

    মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

    মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খান। আহতাবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।

    এ বিষয়ে ভুক্তভোগীর মা মনোয়ারা খানম ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে মানিকগঞ্জ শহরের   নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। 
    আহত হামজা খান পশ্চিম দাশড়া এলাকার মৃত জুলফিকার মালেকের ছেলে ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, হামজা খান নগর ভবন এলাকায় তার বাড়ির সামনে বন্ধু তাওহীদুলের সাথে কথা বলছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে সোহান রহমান (২৪), আদনান হোসেন (২৩), আমিনুর ইসলাম (২২), আব্দুল্লাহ আলদিন লিখন (২৫) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন অতর্কিত হামলা করে। তারা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, গ্যাস পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারপিট করে।

    এ বিষয়ে হামজা খান বলেন,  সশস্ত্র সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে  এসে আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা অধিকাংশই মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা।

    তিনি বলেন, আগামীতে আমি  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার বশবতি হয়ে আমার উপর বর্বোরচিত হামলা চালিয়েছে। আমার মাথায় সেলাই দেওয়া হয়েছে। পিঠ, এবং হাতে বেশ ক্ষত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর