শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঙ্গলবার বসছে জরুরি বোর্ড

    বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০ দিনে ৯ টি জেব্রার মৃত্যু!

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ জানুয়ারী, ২০২২ ১২:৩৩ অপরাহ্ন

    বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০ দিনে ৯ টি জেব্রার মৃত্যু!
    বঙ্গবন্ধু সাফারি পার্ক

    দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মাত্র ২০ দিনের মধ্যেই ৯টি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে এসব জেব্রাকে হত্যা করা হয়েছে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে অজানা উদ্দেশ্যে এসব মৃত্যুর ঘটনাকে ‘স্বাভাবিক মৃত্যু’ বলে চালাতে চান সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে ২৫ জানুয়ারি জরুরি বোর্ড বসছে বলে জানা গেছে।

    ৯টি জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাবিবুর রহমান। ২৫ জানুয়ারি জরুরি বৈঠকের কথা উল্লেখ করে তিনি জানান. মৃত্যুর ঘটনা মন্ত্রনালয়ের সচিব স্যার অবগত আছেন। আমরা সংশ্লিষ্ট সব স্থানে স্যাম্পল পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি।

    জানা গেছে, এর আগেও বিভিন্ন সময় সাফারি পার্কে একটা দু‘টা প্রানীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরবর্তীতে পরীক্ষায় জীবানুর আক্রমনসহ নানা অসুখের প্রমান পাওয়ায় তেমন জটিলতার সৃষ্টি হয়নি। তবে এবার ঘটনা ভিন্ন। এবারের ঘটনা শুরু গত ২ জানুয়ারি। ওইদিন হঠাৎ করেই ৬টি জেব্রা ও একটি জিরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পরে সাফারি পার্কের ভেতরে। পরে জানা যায়, কোন জিরাফ মারা যায়নি।


    নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারি জানান, ২ জানুয়ারি এক সঙ্গে কয়েকটা জেব্রা মারা যাওয়ার পর থেকে স্যারেরা আমাদের ডেকে সব দিকে ভালভাবে নজর রাখতে বলেছেন। গত শুক্রবার পর্যন্ত ৯টি জেব্রা মারা গেছে। মাঝে আরো কয়েকটা অসুস্থ হলেও চিকিৎসায় সেগুলো সুস্থ হয়েছে।

     




    জাতীয় - এর আরো খবর