শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এসপির হুঁশিয়ারি 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ মার্চ, ২০২৪ ০৮:৫৪ পূর্বাহ্ন

    ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এসপির হুঁশিয়ারি 

    মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (বিপিএম, পিপিএম বার৷) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ঢাকা-আরিচা মহাসড়কে কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে। যদি কেউ  মহাসড়কে চলাচলরত নিত্য পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও থ্রি হুইলারসহ যে কোন গাড়িতে চাঁদা দাবি করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    তিনি বলেন, চাঁদাবাজি তো দূরের কথা, এসব পরিবহনের দিকে বাঁকা চোখে তাকালেই  ফোনে জানাবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    সোমবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সভায় আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ  জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম।
    এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার সাংবাদিক, মানিকগঞ্জ জেলা বাস ও ট্রাক মালিক সমিতির সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ মার্চ, ২০২৪ ০৮:৫৪ পূর্বাহ্ন