শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কিউকমের টাকা ফেরত প্রদান কার্যক্রমের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ জানুয়ারী, ২০২২ ১১:১৯ অপরাহ্ন

    কিউকমের টাকা ফেরত প্রদান কার্যক্রমের উদ্বোধন
    কিউকমের টাকা ফেরত প্রদান কার্যক্রমের উদ্বোধন

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, সরকার ভোক্তার অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ই-কমার্সকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ই-কমার্সের লেনদেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেসকল ভোক্তা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠানে অর্ডার করে অদ্যবধি কোন মালামাল পাননি, অথবা টাকা ফেরত পাননি, তাদের টাকা কি ভাবে দ্রুত ফেরত দেয়া যায়,  সে বিষয়ে সরকার কাজ করছে। ই-কমার্স পরিচালনার জন্য অল্প সময়ের মধ্যে ইউনিক বিজিনেস আইডি চালু করা হবে।

    বাণিজ্যসচিব বলেন, ডিজিটাল প্লাট ফর্মে পণ্য কিনে যারা পণ্য বুঝে পাননি বা টাকা ফেরত পাননি, তারা টাকা ফেরত পাবেন। যে টাকা পেমেন্ট গেওয়েতে  রয়েছে সে সকল টাকা ফেরত প্রদান করার হচ্ছে। যে সকল বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সেগুলো আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। সরকার ইতোমধ্যে ই-কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু করেছে। ই-কমার্সকে একটি আস্থার জায়গায় নিয়ে আসার জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজ (২৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফস্টার করেপোরেশন লিমিটেডে আটকে থাকা কিউকম ডট কমের গ্রহকদের অর্থ ফেরত প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    উল্লেখ্য, ফস্টার করেপোরেশন লিমিটেড এ আটকে থাকা কিউকম ডট কমের অর্ডার প্রদানকারী গ্রহকদের মধ্য থেকে আজ ২০ টি অর্ডারের ৪০,০২,৪১৩ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে ফেরত প্রদান করা হলো। পর্যায়ক্রমে এ প্রতিষ্ঠানের প্রাথমিক ভাবে প্রাপ্ত ৬,৭২১ টি অর্ডারের ৫৯,০৫,১০,৩৪৭ টাকা ফেরত প্রদান করা হবে।

    অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও  সেল) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরিন বাণিজ্য) এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান, ই-কমার্সের প্রেসিডেন্ট সমি কায়সারসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকতাগণ এবং  কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সদস্যগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৪ জানুয়ারী, ২০২২ ১১:১৯ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৪ জানুয়ারী, ২০২২ ১১:১৯ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৪ জানুয়ারী, ২০২২ ১১:১৯ অপরাহ্ন