শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে পথচারীদের মাঝে 'লাভ ফর ব্লাড' এর ইফতার বিতরণ 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২০ মার্চ, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে পথচারীদের মাঝে 'লাভ ফর ব্লাড' এর ইফতার বিতরণ 

    মানিকগঞ্জে পথচারী ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন 'লাভ ফর ব্লাড 'নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

    পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে ব্যতিক্রমী এই সেবা প্রদান করে যাচ্ছেন এক ঝাঁক তরুণ তরুণী সমন্বয়ে গঠিত সংগঠনটি। 

    জানাগেছে, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এমন মানসিকতায় প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে রক্তদান ও ইফতার সামগ্রী  বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। 

    সংগঠনের সাধারণ সম্পাদক শাফিনুর রহমান রাদ বলেন, আর্ত মানবতার সেবার ব্রতী নিয়ে একঝাক উদ্যোমী তরুণ তরুণীর সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ব্লাড গঠন করা হয়। প্রতিষ্ঠার লগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ সেবামূলক নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিবছরের ন্যায় এ বছরও  মানিকগঞ্জ 'ল কলেজ' এর সামনের রাস্তায় পহেলা রমজান থেকে ভাসমান জনগোষ্ঠীর মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

    সংগঠনের সভাপতি সিয়াম খান বলেন, "মানবিক দায়বদ্ধতা থেকে আমরা একঝাঁক তরুণ রক্তদেয়ার পাশাপাশি দুই বছর যাবত পবিত্র মাহে রমজানে এই আয়োজন করে আসছি। রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ, মানবিক কার্যক্রমের মধ্যে দিয়ে তরুণ সমাজকে নৈতিক চিন্তায় উৎসাহিত করাই আমাদের মুল লক্ষ্য। 

    তিনি বলেন, ভাসমান দরিদ্র জনগোষ্ঠীকে নিয়মিত ইফতার করাতে পেরে আমরা আত্মতৃপ্তি খুঁজে পাই। 
    মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন বলেন, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে লাভ ফর ব্লাড অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।  এমন মহৎ কর্মে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ মার্চ, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন