শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু, লাশ নিয়ে গ্রামবাসীর থানা ঘেরাও

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ মার্চ, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন

    ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু, লাশ নিয়ে গ্রামবাসীর থানা ঘেরাও

    গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত নুরুনবী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজন ও গ্রামবাসীরা বিচারের দাবিতে থানা ঘেরাও করেছে। 


    মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিহত নুরুন্নবীর স্বজন ও গ্রামবাসীরা ফুলছড়ি থানা ঘেরাও করলে পুলিশ লাঠিচার্জ করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে দেয়। নিহত নুরুন্নবী শেখ দক্ষিণ বুরাইল গ্রামের গ্যাদা শেখের ছেলে।


    স্থানীয় সূত্রে জানা যায়, নুরুন্নবী শেখের সঙ্গে প্রতিবেশিদের সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার (১৮ মার্চ) সকালে নুরুন্নবী সে জমিতে নামলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এতে নুরন্নবীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা নুরুন্নবীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) ভোরে নুরুন্নবী মারা যান। এ খবর পেয়ে নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে সকালে  লাশ নিয়ে ফুলছড়ি থানা ঘেরাও করে। এসময় পুলিশের সঙ্গে তাদের তর্কবিতর্ক ও  ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উত্তেজিত গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। 


    এ ঘটনায় নিহতের ভাই দুলা মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রতিপক্ষের আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দু'জনকে গ্রেপ্তার করে। 


    ঘটনার সত্যতা স্বীকার করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিকুজ্জামান বসুনিয়া বলেন, নিহতের স্বজন ও গ্রামবাসীরা লাশ নিয়ে থানায় এসে পুলিশের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ তাদের কাছ থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ মার্চ, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন