সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,  চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

২১ মার্চ, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,  চালক নিহত

মানিকগঞ্জের সিংগাইরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে নিজের ট্রাক চাপায় ঘটনাস্থলে প্রাণ হারালেন চালক মোসাদ্দেক হোসেন। এ সময় ২ হেলপার ট্রাকের ওপর থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়।
বুধবার (২০ মার্চ) বেলা ১১টার সময় সিংগাইর উপজেলার নতুন ইরতা সড়কে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিহত ট্রাক চালক মোসাদ্দেক (২৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের ওবাইদুল হকের ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম  বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিয়োগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২১ মার্চ, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন